রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মেডিকেল বোর্ডের পরামর্শে গতকাল ৯ আগস্ট বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে।
বেগম জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, কিছু রুটিন পরীক্ষা- নিরিক্ষা করানো হচ্ছে পাশাপাশি নতুন উপসর্গ দেখা দেওয়ায় আরও কিছু পরীক্ষা করানো হবে।
সর্বশেষ গত এপ্রিলে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতায় ভুগছেন। মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।







