বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছু পরীক্ষা করানো হয়েছে।
আজ ২ মে বৃহস্পতিবার খালেদা জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হবে, তারপর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বাসায় থেকেই চিকিৎসা চলবে কিনা।
গত ৩১ মার্চেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। চিকিৎসা শেষে ২ দিন পর গুলশানের বাসভবনে ফিরে যান।
লিভার সিরোসিস, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকবছর ধরে বেগম জিয়ার চিকিৎসা চলছে।








