চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকেনবাওয়ারের মৃত্যুতে শোক জানিয়ে যা লিখলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও বেকেনবাওয়ারের ছবি, ফুটবল তারকা ও কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগে মারা গেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার-কোচ ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। কিংবদন্তির মৃত্যুতে শোকাহত ফুটবলবিশ্ব। জার্মানিতে ডের কাইজার বা ফুটবল সম্রাট আখ্যা পাওয়া বেকেনকে স্মরণ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও। কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বজয়ী মহাতারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন মেসি। বেকেনবাওয়ারের খেলোয়াড়ি জীবনের ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছেন ‘কিউইপিডি’ (que en paz descanse)। যার অর্থ, ‘শান্তিতে থাকুন।’

সোমবার পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গেছেন বেকেনবাওয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

Banglabid

১৯৭৪ সালে দুই ভাগে বিভক্ত ছিল জার্মানি। সেবছর তার নেতৃত্বে পশ্চিম জার্মানি বিশ্বকাপ জেতে। ১৯৯০ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী প্রথম তিনি।

বেকেনবাওয়ার মধ্যভাগের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে দীর্ঘসময় কাটিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড়ের ভূমিকায়। নিখুঁত পাস ও লম্বা দৌড়ে আক্রমণভাগে দারুণ অবদান রাখতে পারতেন সদ্যপ্রয়াত কিংবদন্তি।

১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম বেকেনবাওয়ারের। বাবা ছিলেন ডাক বিভাগের কর্মী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টানাপোড়েনের সময় কষ্টে কেটেছিল তার শৈশব।

Reneta

১৯৫৪ সালে স্থানীয় একটি ক্লাবে নাম লিখিয়ে ফুটবলে যাত্রা শুরু হয় বেকেনের। পরে যোগ দেন বায়ার্ন মিউনিখের যুব দলে। ১৯৬৪ সালে মূল দলে অভিষেক হয়। একবছর পর অভিষেক হয় জাতীয় দলে।

পশ্চিম জার্মানির হয়ে ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে অংশ নেন বেকেনবাওয়ার। প্রথমবার রানার্সআপ ও দ্বিতীয়বার তৃতীয় স্থান লাভ করে দল। ১৯৭৪ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জেতে পশ্চিম জার্মানি।

বায়ার্ন মিউনিখের হয়েও অনন্য অবদান রেখেছেন বেকেনবাওয়ার। বুন্দেসলিগা জায়ান্টদের করেছেন ইউরোপ সেরা। বায়ার্নের হয়ে সবমিলিয়ে ৫৮২ ম্যাচে করেছে ৭৪ গোল। গোল করিয়েছেন ৭৫টি। জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ১৪ করেছেন, গোলে সহায়তা করেছেন ১০টিতে।

১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’অর জিতেছেন বেকেনবাওয়ার। জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন চারবার- ১৯৬৬, ১৯৬৮, ১৯৭৪ ও ১৯৭৬ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজার্মানিবেকেনবাওয়ারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের জনগণ আবারও আস্থা রাখলেন শেখ হাসিনার প্রতি

পরবর্তী

সাকিবের ভাবনায় এখন শুধুই ক্রিকেট

পরবর্তী
সাকিব আল হাসান ক্রিকেট মাঠে সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ভাবনায় এখন শুধুই ক্রিকেট

ফাউদা অভিনেতা কনসার্টে দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আহত ‘ফাউদা’ অভিনেতা

সর্বশেষ

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT