ক্রিকেট

বিশ্বসেরা কোচদের একজন হাথুরুসিংহে

পোথাসের মতামত

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসেরা কোচ হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ঠিক কী কারণে অস্ট্রেলিয়া গেছেন, সেটি না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি। হাথুরুর জায়গায় টাইগারদের সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন।

পোথাসের মতে, হাথুরুসিংহে না থাকলেও যাওয়ার আগে তিনি এমনভাবে সবকিছু সমন্বয় করেছেন, যাতে দলে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্যই করেন।

‘অবশ্যই তিনি বিশ্বের সেরা কোচদের একজন। তিনি একটি পরিবেশ তৈরি করেছেন, যাতে অন্য সাপোর্ট স্টাফ সহজেই দায়িত্ব নিতে পারে। আমাদের একজন চলে গেলেও পরিবেশ একই থাকে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকাল ১০টায় শুরু হবে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।

বিষয়:টেস্ট ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ পোথাস বাংলাদেশ শ্রীলঙ্কা হাথুরুসিংহে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…