ফুটবল

বিসিএলে জয় পেয়েছে বাফুফে এলিট ও ওয়ারী ক্লাব

বাফুফে এলিট ও ওয়ারী ক্লাবের ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে এলিট ও ওয়ারী ক্লাবের মধ্যে বিসিএলে জয় অর্জনের জন্য ফুটবল খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) ২০২৩-২৪’ এ দিনের প্রথম খেলায় জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এলিট ফুটবল একাডেমি দল। দিনের অপর খেলায় জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব। দুটি ম্যাচই হয়েছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

দিনের প্রথম খেলায় বাফুফে এলিট ফুটবল একাডেমি ৩-২ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। বাফুফের গোল তিনটি এসেছে ৩৫, ৩৭ এবং ৪৮ মিনিটে। ওয়ান্ডারার্সের গোল দুটি এসেছে ৭৭ ও ৯৪ মিনিটে।

খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে প্রথম গোল করেন বাফুফের মোঃ রিফাত কাজী। দুই মিনিট পর গোলের দেখা পান নাজমুল হুদা ফয়সাল। বিরতিতে যাওয়ার পর ফিরে এসেই ব্যবধান ৩-০ করেন ইফতিয়ার হোসেন।

দ্বিতীয়ার্ধে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব দুটি গোল শোধ করেন। ৭৭ মিনিটে নিজেদের প্রথম গোল করেন ইলিয়াস হাসদাক। এরপর নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে আরেকটি গোল করেন ইমরান হোসেন। তবে খেলার ফলাফল পাল্টাতে পারেননি।

দিনের অপর খেলায় ওয়ারী ক্লাব ৪-০ গোলে হারিয়েছে উত্তরা ক্লাব লিমিটেডকে। ৮৯ ও ৯১ মিনিটে জোড়া গোল করেন মোঃ জুবায়ের আহমেদ। এর আগে ৮৩ মিনিটে মোঃ মাহমুদুল হাসান এবং ২৭ মিনিটে অপর গোলটি করেন হাসিবুল হাসান শান্ত।

বিষয়:ওয়ারী জুবায়ের বসুন্ধরা বাফুফে বিসিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…