চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় চ্যাম্পিয়নশিপের পর পতাকা ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমাকে বাড়ি উপহার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। অস্ট্রেলিয়া থেকে বোর্ড সভায় যোগ দিয়ে সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ইতিমধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে। কয়েক ঘণ্টার সভা শেষে ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’

গত মাসে মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ায় হতে চলা আসরটির মূল পর্বের টিকিট কাটে বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ ভূমিকা রাখেন ঋতুপর্ণা। শুধু তাই নয় ঋতুপর্ণার গোলেই ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ দল।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তাদের। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। তার আয়েই চলছে সংসার। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় তাকেই। এবার তার জীর্ণ বাড়িটি নতুন করে নির্মাণ করে দেবে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলামইফতেখার রহমান মিঠুঋতুপর্ণাবাফুফেবিসিবিরাঙামাটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT