জাতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন, নির্বাচক ও প্রধান নির্বাচকের কাজ শেষে এবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড-বিসিবি’র সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। বাংলাদেশের ক্রিকেটের ‘হট-সিটে’ বসার পর নিজের কর্ম পরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। জানিয়েছেন নানা কারণে বিতর্কিত কার্যক্রমে সুনাম ক্ষুন্ন হওয়া বিসিবি’র সিস্টেম রিবিল্ড করতে চান, দুর্নীতির অভিযোগের তদন্ত চান। রিপোর্ট সাইদুর রহমান শামীমের।






