হঠাৎ করে দায়িত্ব নিলেও দেশের ক্রিকেটকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। রজতজয়ন্তীর মাইলফলক পেরিয়ে যাওয়ার পথে শুধু ক্রিকেটে নয় পুরো ক্রীড়াক্ষেত্রে চ্যানেল আই-এর বিশেষ অবদান উল্লেখ করে বিসিবি সভাপতি সেটিকে অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন।







