চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই বিসিবিকে সমর্থন করলে আইসিসি বুঝবে এটি ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়: নাজাম শেঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। যখন থেকে এমন সিদ্ধান্তে অটল বিসিবি, তখন থেকে একমাত্র পাকিস্তান বিষয়টিকে সমর্থন দিয়ে আসছে বলে খবর হয়েছে। এ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠি বলেছেন, সবাই বিসিবিকে সমর্থন করলে আইসিসি বুঝবে এটি ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

শুক্রবার আইসিসির ভেতরে ভারতের প্রভাব আছে বলে কটাক্ষ করেন নাজাম, এবং বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে পিসিবির অবস্থানকে সমর্থন জানান। টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও ১৫ দিন বাকি, আইসিসি ও বিসিবির মধ্যে অচলাবস্থা কাটেনি। বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসির কাছে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানালেও ক্রিকেটের নিয়িন্ত্রক সাড়া দেয়নি।

নাজাম বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, এখন দেখার বিষয় পিসিবি কী সিদ্ধান্ত নেয়। মহসিন নাকভি খেলাটিকে ভালোভাবে বোঝেন এবং সবদিক সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। তিনি যে সিদ্ধান্তই নেবেন, সেটিই সঠিক হবে।’

শেঠি বাংলাদেশের দাবির পক্ষে বৈশ্বিক সমর্থনের আহ্বান জানান, ‘সম্মিলিত প্রতিরোধ আইসিসিকে ভারতের প্রভাবের বাইরে ভাবতে বাধ্য করতে পারে। পাকিস্তানের পর যদি অন্য দেশগুলোও রুখে দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝতে পারবে যে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT