ক্রিকেট

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টির উদ্বোধনী ম্যাচে আকবর আলির দুরন্ত একাদশকে হারিয়ে আসর শুরু করেছিল লিটন দাসের ধূমকেতু। দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশের বিপক্ষেও লড়াইয়ের পূঁজি পেয়েছে ধূমকেতু। শান্তদের সামনে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ধুমকেতু। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ গড়ে তারা।

ধূমকেতুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন দাস। ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। ২ ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন তিনি। ২টি করে চার ও ছক্কায় ২০ বলে ২৮ রান করেন সাইফ হাসান। এছাড়া শামীম পাটোয়ারী ৮ বলে ১৭ এবং পারভেজ ইমন ১৫ বলে ১৩ রান করেন।

দুর্বার বোলারদের মধ্যে তানভীর ইসলাম ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

বিষয়:অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি দুর্বার ধূমকেতু বিসিবি লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…