চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে বাদ: বোর্ডে হয়নি আলোচনা, জানতেন না আইপিএল কর্তারাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান

কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, ঘটনার পেরিয়ে গেছে তিনদিন, রেশ তো কমেনি, উল্টো বাংলাদেশ-ভারতের মাঝে উত্তেজনা বেড়েছে রাজনৈতিক পর্যায়ে। নতুন খবর, বিসিসিআইয়ের অধিকাংশ কর্তা এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা পর্যন্ত কিছুই জানতেন না সিদ্ধান্তের। আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের গণমাধ্যমে বলেছেন এমন।

বোর্ডের সেই কর্মকর্তা বলেছেন, ‘আমরা নিজেরাও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম। বোর্ডে আমাদের কারও সাথে কোন আলোচনা হয়নি। আমাদের থেকে কোন পরামর্শও নেয়া হয়নি।’

তার মতে বোর্ডের পাশাপাশি আইপিএল গভর্নিং কাউন্সিলকেও আগে জানানো হয়নি সিদ্ধান্ত সম্পর্কে। বলেছেন, ‘বিষয়টা স্পষ্টই বোঝা যাচ্ছে যে, মোস্তাফিজুরকে বাদ দেয়ার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের কেউ কলকাঠি নেড়েছেন। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া শুধু সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছিলেন।’

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের চাপে তাকে গত শনিবার ছেড়ে দেয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল লেখেন, যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরও ভারতে খেলতে যেতে পারছেন না, সেখানে পুরো টিম ভারতে যাওয়াটা নিরাপদ না।

এরপর বিসিবি জানায়, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। রোববার আইসিসিকে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে বার্তা পাঠায় বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতমোস্তাফিজুর রহমানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

হুমায়ূন আহমেদের গল্পের শেষ নেই

জুলাই ১৭, ২০২৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

জুলাই ১৭, ২০২৬

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT