চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি-ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে আসিফ নজরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কিনা বাংলাদেশ, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কদের সাথে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেলটিতে অনুষ্ঠিত হচ্ছে জরুরি সভা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমসহ শীর্ষকর্তারা উপস্থিত আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে।

টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাসসহ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অংশ নিয়েছেন বৈঠকে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়সহ চলমান ক্রিকেটীয় সংকট নিয়ে খেলোয়াড়দের মতামত শোনা হবে।

আইসিসি বুধবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নয়ত বিকল্প দল নেয়া হবে। বিসিবিকে সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যে সময় শেষ হচ্ছে আজই।

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানিয়েছিল আইসিসির কাছে। আবেদন প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। সদস্য দেশগুলোর বোর্ডের সাথে সভা ও ভোটাভুটির পর নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্যদলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে, বুধবার জানিয়েছে।

আইসিসির বোর্ড সভায় একদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভারতের মাটিতে না খেলার পক্ষে নিজেদের বাইরে কেবল একটি ভোট পায়। বাকি সদস্য দেশগুলোর ভোট বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আইসিসির সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। সঙ্গে আইসিসি জানিয়েছে, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জন্য কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT