চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করতে চান না ফারুক আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হন ফারুক আহমেদ। পরে গঠনতন্ত্র মেনে সভাপতি দায়িত্ব নেন। প্রায় নয় মাস দায়িত্ব পালনের পর তাকে বিসিবির শীর্ষ পদ থেকে সরাতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ফারুককে বার্তাও দিয়েছেন। তবে ফারুক জানালেন পদত্যাগ করছেন না।

বুধবার রাতে যু্‌ব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ফারুক। সেখানে তাকে জানানো হয় বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার। বৈঠকে ফারুককে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হয়। সেটি মানতে নারাজ বিসিবি সভাপতি। ক্রিকইনফোকে ফারুক আহমেদ জানিয়েছেন এমনই।

বলেছেন, ‘(ক্রীড়া) উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। তবে বলেছেন তারা আমাকে আর ‘কন্টিনিউ’ করাতে চান না। তবে আমি পদত্যাগ করব না, কারণ আমি একজন নির্বাচিত বোর্ড সভাপতি।’

গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হন। ২১ আগস্ট পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক। সরকার চাইলেও সরাসরি ফারুককে সভাপতির দায়িত্ব থেকে সরাতে পারবে না। কেননা বোর্ডে সরকারী হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বিসিবি। কেউ নিজ থেকে দায়িত্বে ছাড়লে অবশ্য সমস্যা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদজাতীয় ক্রীড়া পরিষদফারুকবিসিবিযুব ও ক্রীড়া মন্ত্রণালয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT