ক্রিকেট

বিসিবি নির্বাচন: জানার আছে যা কিছু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর স্টেডিয়াম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোট ২৩টি পরিচালক পদের জন্য কাগজে-কলমে লড়ছেন ৩৩ জন প্রার্থী। যাদের মধ্যে ৫ জন নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ভোটের আগেরদিন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের নাম ব্যালটে থাকছে।

এর আগে মোট বৈধ মনোনয়ন ছিল ৪৯টি। সেখান থেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবালসহ ১৬ জন।

মোট তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন প্রার্থী। জেলা ও বিভাগীয় সংস্থা থেকে পরিচালক হবেন ১০ জন, ঢাকার ক্লাব থেকে ১২ জন এবং বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে ১ জন। বাকি দুজন পরিচলাক মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

২৫ জনের ভোটে নির্বাচিত হবেন সভাপতি ও সহ-সভাপতি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি পরিচালনা পরিষদের এই নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

বিষয়:আমিনুল তামিম ইকবাল ফারুক বিসিবি নির্বাচন সোনারগাঁও হোটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…