সাধারণত ম্যাচের ২৪ ঘণ্টা আগে টিকিট ছাড়লেও ব্যতিক্রম হয়েছে এবার। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচ সামনে রেখে রোববার সকাল থেকে হোম অব ক্রিকেটের সামনে ভিড় জমান ক্রিকেটভক্তরা। তবে টিকিট না পাওয়ায় হতাশ হয়ে ফিরেছেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতিতে টিকিটের মূল্য ও কেনার উপায় এবং স্থান জানিয়েছে।
বিবৃতিতে বিসিবি বলেছে, সরাসরি ও অনলাইন- দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে রোববার বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সুযোগ থাকবে। এছাড়া বিপিএলের উদ্বোধনী দিনে অর্থাৎ, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।
অনলাইনে টিকিট নেয়া যাবে বিসিবির https://www.gobcbticket.com.bd এই ওয়েবসাইট থেকে। অফলাইনে টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের ৭টি শাখায়।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সর্বনিম্ন ২০০ টাকায় পূর্ব গ্যালারিতে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এক নজরে টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা
ক্লাব হাউস: ৫০০ টাকা
সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
নর্দার্ন গ্যালারি : ৩০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): প্রতি টিকিট ৬০০ টাকায়, ৩০০টি আসন থাকবে।
মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে
মিরপুর শাখা (মিরপুর ১১)
মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
কামরাঙ্গীর চর শাখা
ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)







