চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি এনএসসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে হয়নি, এই মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিলেন তামিম ইকবালের নেতৃত্বে ঢাকার ক্লাব সংগঠকরা। প্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ৫ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপ্রতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ক্রীড়া সাংবাদিক এটি এম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সালেহ আকরাম সম্রাট।

কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটি অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করবে। অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করবে।

কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র, প্রযোজ্য আইন, বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব/সংস্থা বা ব্যক্তিদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে। অভিযোগসমূহের প্রেক্ষিতে কোন অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম সংঘটিত হয়েছে কিনা তা নিরূপণ করার পাশাপাশি ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। কমিটি প্রয়োজনে যেকোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে সহায়তা করতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিয়ম তদন্তএনএসসিবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT