প্যারিসে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

প্যারিসে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের একটি ছবি, যেখানে সবাই একত্রিত হয়ে ইফতার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ বিজনেস কনসালটিং(বিবিসি) এর উদ্যোগে ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়া সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৯ এপ্রিল প্যারিসের ক্যাফে দ্যু লুনায় এই ইফতার মাহফিল আয়োজিত হয়।
সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
ইফতার পরবর্তী দীর্ঘ আলোচনায় সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের সমস্যা- সম্ভাবনা, বিশেষ করে ফ্রান্সের বর্তমান ভবিষ্যৎ এবং অতিথির নানান স্মৃতিচারণ। উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও হয় ব্যাপক আলোচনা। এ সময় প্রধান অতিথির কাছে সাংবাদিকরা ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কালচারাল সেন্টার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেন।
সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, তৃতীয় বাংলা ডটকম এর সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ, আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, দৈনিক আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ, এনটিভি ইউরোপ এর ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মো. জাফর, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমদ, দৈনিক মুক্ত খবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।






