চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি’র ওয়ার্ল্ড স্পোর্টস সেরা ট্রেবলজয়ী হালান্ড-গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড ও ট্রেবল জেতানো কোচ পেপ গার্দিওলা বিবিসি’র মর্যাদাপূর্ণ স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। বিবিসির ঘোষিত টিম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানসিটি।

ইংল্যান্ডকে মেয়েদের বিশ্বকাপে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার উঠেছে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ম্যারি এরপসের হাতে। মঙ্গলবার রাতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ম্যানসিটি ক্লাব বিশ্বকাপ খেলতে সৌদি আরবে থাকায় ভিডিও বার্তা দিয়েছেন গার্দিওলা ও হালান্ড।

ওয়ার্ল্ড স্পোর্টস স্টার জয়ী হালান্ড বার্তায় বলেন, ‘হ্যালো, আমি আর্লিং হালান্ড। আমি ওখানে আসতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের ধন্যবাদ বিবিসি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অব দ্য ইয়ারে আমাকে ভোট দেয়ার জন্য। গত মৌসুম দুর্দান্ত ছিল, আমরা ট্রেবল জিতেছিলাম এবং দারুণ সময় কাটিয়েছিলাম। সুতরাং, আবারও ধন্যবাদ।’

বিবিসির কোচ অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া গার্দিওলা বলেছেন, ‘কাইল ওয়াকার আমাকে বলেছিল যে এটা বেশ মর্যাদাপূর্ণ। সুতরাং, ধন্যবাদ কোচ অব দ্য ইয়ারে আমাকে মনোনীত করায় এবং জানেন কেন? কারণ আমরা অনেককিছু জিতেছিলাম! আমাদের সবাই, সাফল্য এবং ম্যানেজার সে কারণেই এখানে।’

‘ম্যানচেস্টার সিটির সকল খেলোয়াড়ের সাথে থেকে গত মৌসুমে অসাধারণ ট্রেবল আমরা জিতেছি। সবাই বেশ দুর্দান্ত সন্ধ্যা কাটিয়েছে এবং সেখানে থাকতে না পেরে আমার খুব ঈর্ষা হচ্ছে। আমার বেশ ভালো লাগত, এবং সম্ভবত ভবিষ্যতে আমি সেখানে অংশগ্রহণ করে উপভোগ করতে পারব।’

টিম অব দ্য ইয়ারের পুরস্কারে অধিনায়ক কাইল ওয়াকার বলেছেন, ‘শুধু বলতে চাই আমাদের নির্বাচিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ম্যানচেস্টার সিটি টিম অব দ্য ইয়ার। অবশ্যই এ পথে ট্রেবল জয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের সবার ক্যারিয়ারে দারুণ কিছু, স্মৃতিটা অনেকদিন হাতড়াবো। অধিনায়ক হিসেবে সেখানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করছি। আবারও সবাইকে ধন্যবাদ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএরপসওয়াকারগার্দিওলাবিবিসিম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসৌদি আরবহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT