চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের ডোবাল ‘বাজবল’, শীর্ষে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘বাজবল’ ক্রিকেট শুরুর পঞ্চম ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছে ম্যাককালাম-স্টোকসের ইংল্যান্ড। সফরকারী সাউথ আফ্রিকার বিপক্ষে মুখ থুবরে পড়ে ইংলিশদের অতি আক্রমণাত্মক ‘বাজবল’ থিউরি। লর্ডসে ইংলিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ডিন এলগারের দল। ‘বাজবল’ টেকসই না হওয়ায় সমালোচনায় মুখর সাবেকরা।

প্রস্তুতি ম্যাচে তরুণ ইংলিশ লায়ন্সের বিপক্ষে তুলোধুনো হওয়ার পরও প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন বুমেরাং হয়ে দাঁড়াতে পারে এই ‘বাজবল’। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হলও তাই। ম্যাচে ইনিংস ও ১২ রানের হার দেখতে হয়েছে ম্যাককালামের। তাতে সমালোচনায় মুখর সাবেক ভারতীয় ক্রিকেটাররা। কেননা, কদিন আগেই এই ‘বাজবল’ ক্রিকেটের শিকার হতে হয়েছিল তাদের।

ভারতের সাবেক ওপেনার ও টাইগারদের বর্তমান অনূর্ধ্ব-১৯ ও হাইপারফরম্যান্স দলের গেম ডেভলপমেন্ট কোচ ওয়াসিম জাফর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোঁচা দিয়েছেন ইংলিশদের ‘বাজবল’ ক্রিকেট নিয়ে।

‘বাজবল চতুর্থ ইনিংসকে বিস্ময়কর করেছে। তবে পরের লাইনেই তিনি সাউথ আফ্রিকার পক্ষে লিখেন, চতুর্থ ইনিংস বলে কিছু নেই।’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ প্রোটিয়াদের বোলিং আক্রমণ ও অধিনায়কের প্রশংসা করে বাজবলের সমালোচনা করেন টুইটারে লেখেন, ‘সাউথ আফ্রিকা দেখিয়েছে ‘বাজবল’ বিশ্বমানের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের বিরুদ্ধে কাজ করে না। এলগার একজন তীক্ষ্ণ অধিনায়ক যিনি স্মার্ট ফিল্ড সেট করতে পেরেছেন।’

প্রথম ইনিংসে ইংলিশদের ১৬৫ রানে থামিয়ে ৩২৬ রান করে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে নেমে ফের ১৪৯ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ১২ রানের জয় পায় প্রোটিয়ারা। দারুণ জয়ে অস্ট্রেলিয়াকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এখন সাউথ আফ্রিকা। ৮ ম্যাচে ৬ জয়, ২ পরাজয়ে ৭২ পয়েন্ট ও ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে শীর্ষে প্রোটিয়ারা।

Reneta

১০ ম্যাচে ৬ জয়, ১ হার ও ৩ ড্র’য়ে ৮৪ পয়েন্টসহ ৭০ শতাংশ জয়ের হার নিয়ে দুইয়ে অজিরা। পরের অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ১০ ম্যাচ থেকে ৫৩.৩৩ জয়ের শতাংশ নিয়ে তাদের পয়েন্ট ৬৪। ইংলিশদের অবস্থান ৭ নম্বরে। ১৭ ম্যাচে ৫ জয়, ৮ হার ও ৪ ড্র’য়ে ৩১.৩৭ শতাংশ জয়ের হার নিয়ে ৬৪ পয়েন্ট তাদের। তলানিতে অবস্থান বাংলাদেশের। ১০ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ৮ হারে ১৩.৩৩ জয়ের শতাংশ নিয়ে টাইগারদের পয়েন্ট ১৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলগারবাজবলম্যাককালামলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT