চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি আমার দিকে থুতু মেরেছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ইতি টেনেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। শেষবার আউট হওয়ার পর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি তাকে বুকে জড়িয়ে অভিবাদন জানান। তবে প্রথমবারের দেখায় কোহলি তার দিকে থুতু ছিটিয়েছিল, অভিযোগ এলগারের।

ঘটনাটি ২০১৫ সালের, সাউথ আফ্রিকা খেলতে এসেছিল ভারতে। ব্যাট করতে নামার পর কোহলি বিরক্ত করতে থাকেন এলগারকে। একসময় এলগার কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন কোহলির সাথে। সেসময় থুতুর ঘটনা ঘটান ভারতের সাবেক অধিনায়ক।

‘আমি ব্যাট করতে নামার পর নিজেকে ধরে রাখার চেষ্টা করছিলাম এবং মোকাবেলা চলছিল রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বিপক্ষে। এরপর কোহলি আমার দিকে থুতু মারে। বাজে শব্দ ব্যবহার করে। তাকে বলেছিলাম, যদি তুমি একাজ আবারও করো, ব্যাট দিয়েই তোমাকে মারব।’

কোহলি প্রোটিয়াদের স্থানীয় ভাষা বুঝতে পেরেছিলেন কিনা এমন প্রশ্নে এলগার জানান, ‘হ্যাঁ, বুঝেছিল, কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে ডি ভিলিয়ার্স তার সতীর্থ ছিল। আমি তার উদ্দেশ্যে আরও অনেক বাজে শব্দ ব্যবহার করেছিলাম।’

তখন কোহলি বাজে শব্দ ব্যবহার করে উত্তর দেয়, ‘তুমি ভুল জায়গায় বকাবকি করছো। যাইহোক, তুমি এখন ভারতে এবং তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসিবিএলগারকোহলিডি ভিলিয়ার্সভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকসই গণতন্ত্রে নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT