চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের কোচ হওয়ার খুব কাছাকাছি কোম্পানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৩, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

খেলোয়াড়ি জীবনে সেন্টারব্যাক পজিশনে ছিলেন আস্থার প্রতীক। ইতিহাদ স্টেডিয়ামের সামনে তার দুই হাত প্রসারিত করা ভাস্কর্য প্রমাণ করে, ম্যানচেস্টার সিটিতে কতটা ভালোবাসার পাত্র ছিলেন। খেলোয়াড়ি জীবনেই হয়ে যান কোচ। বর্তমানে ইংলিশ ক্লাব বার্নলির দায়িত্বে বেলজিয়ামের তারকা সাবেক ভিনসেন্ট কোম্পানি। আগামীদিনের ঠিকানা হতে পারে বায়ার্ন মিউনিখে।

চলতি মৌসুমে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখতে ব্যর্থ বায়ার্ন। টেবিলের তিনে থেকে শেষ হয়েছে বাভারিয়ানদের মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে থামে অভিযান। থমাস টুখেলকে সরিয়ে কোচ পাল্টাতে জার্মান ক্লাবটি মরিয়া।

বেয়ার লেভারকুসেনের বস জাবি আলোনসো, জার্মানির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান এবং অস্ট্রিয়ার হেড কোচ রালফ রাঙ্গনিককে প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। প্রত্যেকেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। টুখেলকে থেকে যাওয়ার বিষয়ে রাজি করানোর আলোচনা হলেও ফলপ্রসূ হয়নি।

২০১৯ সালে আন্ডারলেখটের ফুটবলার থাকাকালীনই ক্লাবটির কোচ হন কোম্পানি। ৩৮ বর্ষী সাবেক ডিফেন্ডারের অমায়িক আচরণের জন্য খ্যাতি রয়েছে। হামবুর্গের হয়ে বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা আছে। জার্মান ভাষায় কথা বলতে পারাকে পারদর্শিতা বলা যায়।

বার্নলির সঙ্গে ২০২৩ সালে পাঁচ বছরের জন্য কোম্পানি চুক্তি নবায়ন করেন। ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে চারবার প্রিমিয়ার লিগজয়ী তারকা ২০২২ সালে ক্লাবটির দায়িত্ব নেন।

ফুটবলার ও কোচদের দলবদলের খবর আগেভাগেই বলে দেয়ার আলাদা সুনাম আছে ফ্যাব্রিজিও রোমানোর। ইতালিয়ান সাংবাদিকের দেয়া সবশেষ খবর, বায়ার্ন বোর্ড মনে করছে, ভিনসেন্ট কোম্পানির দৃষ্টিভঙ্গি এবং ধারণার উপর আস্থা রাখার জন্য একজন সেরা কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ইতিবাচক ব্যক্তির সঙ্গে বায়ার্ন জলদি চুক্তি করতে চায়। চুক্তি শেষের আগে দলবদল করলে বার্নলিকে দিতে হবে ক্ষতিপূরণ ফি। এ ব্যাপারে দর কষাকষির জন্য ক্লাবটির সঙ্গে বায়ার্ন যোগাযোগ রাখছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখবার্নলিভিনসেন্ট কোম্পানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT