চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বুধবার রাতে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ পর্ব। নাটকীয় এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ মিনিটে নির্ধারণ হয়েছে জয়ীর নাম। দারুণ প্রত্যাবর্তনে ৪-৩ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে মাইকেল অলিসে-লুইজ ডিয়াজের দল। আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেও দুই লেগ মিলিয়ে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জয় নিয়ে সেমি নিশ্চিত করেছে আর্সেনাল।

প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় লেগে জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চলে গোলের মেলা, দুদল মিলে করেছে ৭ গোল। ম্যাচের প্রথম মিনিটে ম্যানুয়েল ন্যায়ারের ভুল পাসে বল পেয়ে গোল করেন আরদা গুলের, লিড নেয় মাদ্রিদ। ষষ্ঠ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে সমতায় ফেরান আলেক্সান্ডার পাভলোভিচ। ২৯ মিনিটে ফ্রি কিক পায় লস ব্লাঙ্কোস দল, জার্মান গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করেন তুরস্কের গুলের। আবারও লিড পেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা, ম্যাচের ৩৮ মিনিটে হ্যারি কেন বায়ার্নের পরের গোলটি করলে স্কোর হয় ২-২। ৪২ মিনিটে কাইলিয়ান এমবাপে ফের রক্ষা করেন রিয়ালকে, তার গোলে ৩-২এ এগিয়ে যায় আলভারো আরবেলোয়ার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে স্কোর তখন ৪-৪ গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা, চালাতে থাকে একের পর এক আক্রমণ, দেখা মিলছিল না জালের। ম্যাচের ৮৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এডুয়ার্ডো কামাভিঙ্গা, ১০ জনে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। সেই সুযোগ ভালোমতো কাজে লাগায় বাভারিয়ানবাহিনী। ম্যাচের ৮৯ মিনিটে ডিয়াজের গোলে সমতায় ফেরে বায়ার্ন, এবং দুই লেগ মিলিয়ে লিড পায় স্বাগতিকরা। ঠিক ৯০তম মিনিটে, গোল করেন অলিসে, লিডের নেয়ার পাশাপাশি দুই লেগে জার্মান জায়ান্টদের ব্যবধান তখন দাঁড়ায় জয়ের দুয়ারে। দুই লেগে ৬-৪ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কাটে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

Banglabid

এক ম্যাচে গোলের বন্যা হলেও লন্ডনের এমিরেটসে জালের দেখা পায়নি কোন দল। স্পোর্টিং লিসবনের বিপক্ষে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি প্রিমিয়ার লিগ টপার আর্সেনাল। প্রথম লেগে লিসবনের মাঠে একদম শেষদিকে কাই হাভার্টজের গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্সেনাল। সেই ব্যবধানেই দুই লেগ মিলিয়ে সেমিতে গেছে লন্ডনের ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ২৮ এপ্রিল প্রথম লেগে প্যারিসে পিএজির বিপক্ষে নামবে বায়ার্ন এবং ২৯ এপ্রিল মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে আর্সেনাল। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালকোয়ার্টার ফাইনালচ্যাম্পিয়ন্স লিগদ্বিতীয় লেগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পোর্টিং লিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT