চ্যাম্পিয়ন্স লিগের রাতে অধিকাংশ বড় দল জিয় পেলেও হেরে গেছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। ফেইনুর্দের কাছে ৩-০ গোলে হারলেও বায়ার্নের টিকে আছে প্লে-অফের আশা। যেখানে খেলতে হবে দুই লেগের প্লে-অফ পর্ব। হারের পর জার্মান ক্লাবটির কোচ ভিনসেন্ট কোম্পানি দুষছেন খেলোয়াড়দের।
হারের ব্যাখ্যায় কোম্পানি বলেছেন, ‘যখন আমরা গোল খেলাম, জিজ্ঞেস করেছিলাম দোষ কার। এটা আসলে একক কারও দোষ নয়, আক্রমণ থেকে শুরু করে রক্ষণ, সকলের সংশ্লিষ্টতা ছিল। এটা আসলে পুরো দলের দোষ।’
নেদারল্যান্ডসের ডে কুইপ স্টেডিয়ামে খেলার ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সান্টিয়াগো হিমিনেজ। বিরতির আগে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেক্সিকান ফরোয়ার্ড। ৮৯ মিনিটে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আয়েসা উদিয়া।








