দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মোখা’। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, ১১ মে সকাল নাগাদ ঘূর্ণিঝড় মোখা তীব্র ঘূর্ণিঝড় এবং রাত নাগাদ প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ১শ’ ২০ কিলোমিটার হতে পারে। দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রয়েছে।






