চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংসের গ্রুপে মধ্যপ্রাচ্যের তিন ক্লাব

এএফসি চ্যালেঞ্জ লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
কিংসের গ্রুপে মধ্যপ্রাচ্যের তিন ক্লাবের ফুটবল ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-কারামাহার বিপক্ষে বাছাইয়ের ইমানুয়েল সানডের একমাত্র গোলটি উদযাপনে সতীর্থরা

২০টি ক্লাব নিয়ে হতে চলা এএফসি চ্যালেঞ্জ লিগের পশ্চিম অঞ্চলের ড্র হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র হয়েছে। বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে আসরে থাকছে বসুন্ধরা কিংস, ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে তারা, সঙ্গী মধ্যপ্রাচ্যের তিন ক্লাব।

প্রতিপক্ষ হিসেবে কিংসের গ্রুপে পড়েছে ওমানের ক্লাব আল-শাবাব, কুয়েতের আল-কুয়েত ও লেবাননের আল-আনসার। গ্রুপপর্বেই কিংসের পথ কঠিন। ২৫ অক্টোবর থেকে গ্রুপপর্বের খেলা গড়াবে, শেষ হবে ১ নভেম্বর।

কিংস এপর্যন্ত পাঁচবার দেশের লিগ শিরোপা জিতেছে। গত মৌসুমে লিগ শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে থেকে। ২০২৪-২৫ মৌসুমে আবাহনী জিতেছিল লিগ শিরোপা।

Banglabid

চ্যালেঞ্জ লিগ খেলতে মূলপর্বে ওঠার লড়াইয়ে আল-কারামাহকে ১-০ ব্যবধানে হারিয়েছিল কিংস। অপরদিকে মুরাস ইউনাইটেডের বিপক্ষে আবাহনী হেরে যাওয়ায় আসরে দেশের একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে কিংস।

কিংসের প্রতিপক্ষ আল-শাবাব ওমানের লিগে শিরোপা না পেলেও লেবাননের আল-আনসার লিগে জিতেছে ১৫ বার। আল-কুয়েত ১৬ বার জিতেছে লিগ শিরোপা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৮ বছরের অংশগ্রহণে বাজিমাত করেছে কিংস। ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়ারে আসে। এখন তাদের ঝুলিতে পাঁচবার লিগ শিরোপার সঙ্গে চারবার ফেডারেশন কাপসহ একটি ইন্ডিপেন্ডেন্স কাপ শিরোপা আছে তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আনসারআল-কুয়েতআল-শাবাবএএফসি চ্যালেঞ্জ লিগবসুন্ধরা কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০০ কোটির ঘরে রজনীকান্তের ‘কুলি’!

পরবর্তী

অনাহারে গাজা, ‘হাল্ক’ খ্যাত রাফালোর হৃদয় বিদীর্ণ

পরবর্তী
রাফালোর ছবি, যা অনাহারে গাজা ও হাল্কের সঙ্গে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাহারে গাজা, ‘হাল্ক’ খ্যাত রাফালোর হৃদয় বিদীর্ণ

নৌকায় পুলিশ ও সন্দেহভাজনরা, গুলির ঘটনায় আটক ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় শীর্ষ ডাকাতসহ আটক ৩

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT