রাজনীতি

দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যারিস্টার মওদুদকে প্রয়োজন ছিল: মির্জা ফখরুল

ব্যারিস্টার মওদুদকে প্রয়োজন ছিল দেশের বর্তমান পরিস্থিতিতে, মির্জা ফখরুলের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যারিস্টার মওদুদকে প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ অন্যতম। এই মুহূর্তে তাই ব্যারিস্টার মওদুদ আহমেদকে প্রয়োজন ছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। তার রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে তার ইতিহাস চর্চা নিয়ে কোনো বিতর্ক নেই।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিদায় দেখে যেতে পারেননি ব্যারিস্টার মওদুদ, যা দুঃখজনক।

ফ্যাসিস্টদের হাত থেকে যে তরুণরা বিপ্লব করে দেশকে মুক্ত করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যারিস্টার মওদুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…