চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় নির্দেশনা ও বিশ্রাম নিতে সারাদেশের জঙ্গিরা আসতো রূপগঞ্জের আস্তানায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
অপরাধ
A A
বাংলাদেশি জঙ্গিদের গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনী অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় নির্দেশনা এবং বিশ্রাম নিতে সারাদেশ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপায় একটি আস্তানায় আসতো। মূলত এ আস্তানাটি ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছিল জঙ্গি সদস্যরা। গতকাল মঙ্গলবার জঙ্গি আস্তানার ‘প্রধান সমন্বয়কারী’ জাভেদ আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সংস্থাটি বলছে, এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের আগে বরপার আস্তানায় আসত জঙ্গিরা। পরে ওই আস্তানা থেকে পরবর্তী দিকনির্দেশনা পেয়ে টার্গেট গন্তব্যে যেত। মূলত বরপার আস্তানাটি আনসার আল ইসলামের সদস্যরা তাদের ট্রানজিট আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল।

বুধবার এটিইউর অপারেশন শাখার পুলিশ সুপার ছানোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সমন্বয় করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলাম। আন্তর্জাতিক ‘জঙ্গি’সংগঠন আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখার কার্যক্রম অনুকরণ ও অনুসরণ করে কার্যক্রম চালানো এ সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় ফের আস্তানা গড়ে তুলছে। ঢাকার আশেপাশে তারা আস্তানা গড়ে সারাদেশে থাকা সংগঠনের সদস্যদের ট্রানজিট রুট হিসেবে ব্যবহারও করছে। পুলিশের এন্টি টেরোজিম ইউনিট রূপগঞ্জে জঙ্গি আস্তানার প্রধান জাবেদ হোসনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে।

Banglabid

পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গত ৯ জুন নেত্রকোনার সদর থানার কাইলাটি ইউনিয়নের বাসা পাড়া গ্রামে একটি খামার বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্র থাকার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে এটিইউ। ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিপুল পরিমান গোলাবারুদ এবং বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযানের ধারাবাহিতকায় ওই প্রশিক্ষণ কেন্দ্রর সমন্বয়কারী হিসেবে পারভীন আক্তার নামে এক নারী উগ্রবাদীর নাম পাওয়া যায়। পরে কক্সবাজার এলাকা থেকে পারভীন আক্তারকে গ্রেপ্তার করে এটিইউ। তার দেয়া তথ্যে পাওয়া যায় নারায়নগঞ্জের রুপমগঞ্জ থানার বরপা এলাকায় আনসার আল ইসলামের একটি আস্তানা রয়েছে। ওই আস্তানায় আনসার আল ইসলামের সদস্যদের নিয়মিত যাতায়াত আছে। এমন তথ্যের ভিত্তিত্বে এটিউর বোম ডিস্ফোজাল ইউনিট বরপা এলাকার আস্তানায় অভিযান পরিচালনা করে। তবে অভিযানের আগেই সেখানে থাকা জঙ্গিরা পালিয়ে যায়। পরে আস্তানাটি ঘেরাও করে অভিযান চালিয়ে বেশকিছু বোমা ও বোমা তৈরীর নানাবিধ সরঞ্জাম উদ্ধার হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাবেদ হোসেন নামের একজন ওই আস্তানার জন্য ঘর ভাড়া নিয়েছিলেন। জাবেদকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে এটিইউ। মঙ্গলবার টঙ্গির স্টেশন রোড থেকে জাবেদকে গ্রেপ্তার করা হয়।

এসপি ছানোয়ার জানান, জাবেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বরপায় ওই আস্তানাটি কয়েকমাস আগে ভাড়া নেওয়া হয়েছিলো। সারাদেশে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যরা এ আস্তানায় এসে বিশ্রাম নিতেন। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের আগে বরপার আস্তানায় আসতেন। পরে ওই আস্তানা থেকে পরবর্তী দিকনির্দেশনা পেয়ে টার্গেট গন্তব্যে যেতেন। মূলত বরপার আস্তানাটি আনসার আল ইসলামের সদস্যরা তাদের ট্রানজিট আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিইউজঙ্গিদের ট্রানজিটরূপগঞ্জের বরপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবি ছাড়লেন কিউরেটর টনি হেমিং

পরবর্তী

ইয়ামালকে জুলিয়াস সিজারের সাথে তুলনা করলেন স্পেন কোচ

পরবর্তী
Yamal celebrates passionately during a football match in his team’s red kit. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ামালকে জুলিয়াস সিজারের সাথে তুলনা করলেন স্পেন কোচ

নিরাপত্তা বাহিনীর হাতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নিরাপত্তারক্ষীদের হাতে কৃষ্ণাঙ্গ হত্যা, পুলিশের তদন্তে অনীহা

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT