চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে জঙ্গিবাদ নেই, থেমে থাকারও সুযোগ নেই : এটিইউ প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের বৈঠক, আলোচনাসভা ও প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেছেন সরকারি পর্যায়ে বলা হচ্ছে দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই। নেই বললেই আগামীতে কেউ করবে না—এটা নিশ্চয়তা দিতে পারি না। তাই আমাদের কাজ থেমে থাকার সুযোগ নেই, বরং আরও সিরিয়াসলি কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে এটিইউ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, আমাদের দেশের মানুষ উগ্রবাদে বিশ্বাসী নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, ভেজাল মতাদর্শ কিংবা দেশি-বিদেশি চক্রান্তে কেউ কেউ বিপথগামী হতে পারে। সেই কারণে আমরা এসব বিষয় নজরদারিতে রাখছি।

অতিরিক্ত আইজিপি রেজাউল করিম বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মাদক এবং বিশেষ করে যুবকদের মধ্যে ক্রমবর্ধমান অনলাইন ও সাইবার অপরাধ প্রতিরোধে এটিইউ কাজ করছে। একটি মাত্র সন্ত্রাসী ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি বলেন, দেশের মাটি ও মানুষ সবার। তাই এসব সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। বিশেষায়িত ইউনিটের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে ‘ইনফোমেট’ অ্যাপ ও একটি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে, যেখানে তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা হবে।

মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি প্রসঙ্গে তিনি বলেন, তাদের আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তারা শ্রমিক শ্রেণির মানুষ। মালয়েশিয়া সরকারও তাদের ক্লিয়ার দিয়েছে। তবে এর পেছনে কারা আছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

Reneta

জঙ্গিবাদের বর্তমান অবস্থা প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। আমাদের বিশ্লেষণে দেশে বড় ধরনের জঙ্গি কার্যক্রম নেই। তারপরও আমরা সতর্ক আছি, যাতে কোথাও কোনও ঘটনার উদ্ভব না ঘটে।

এটিইউর যৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন, একটা ঘটনা বড় ধরনের ইমেজ সংকট ও আতঙ্ক তৈরি করতে পারে। তাই এ ধরনের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী হওয়া দরকার। ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইম ও হ্যাকিং মোকাবিলাতেও এটিইউর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিইউএটিইউ প্রধান রেজাউল করিমএটিইউ সদর দপ্তরজঙ্গিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

 দিল্লীতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ: সমাধান না হলে হস্তক্ষেপ করবেন প্রধান বিচাপতি 

জুলাই ২৩, ২০২৬

বাংলাদেশ ছেলে ও মেয়েদের দল ২০২৭ সালে ইংল্যান্ড যাবে, জানা গেল সূচি

জুলাই ২৩, ২০২৬

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৩, ২০২৬

নয়াদিল্লির যন্তরমন্তরে আজও বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীরা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT