জনপদ

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বরিশাল ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবকের ছবি, যিনি বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার হওয়ার খবরের সাথে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পু‌লি‌শের একটি দল।

শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় নগরীর কাউনিয়ার জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল ইমরানকে গ্রেপ্তার করে।

পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেয়া হয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকার উদ্দেশে পুলিশ বাহিনী রওনা হয়।

শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা নেই বলে দাবি করেন তিনি।

কাউনিয়া থানা পু‌লি‌শের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামী ইমরান। মামলার আসামী হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বিষয়:ছাত্রদল বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…