জনপদ

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে হামলার ঘটনায় আটক ৪

University of Barisal campus building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

The image shows the main building of the University of Barisal, a prominent educational institution in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

সাইদুর রহমান পান্থ, প্রতি‌নি‌ধি, ব‌রিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতের হলে ঢু‌কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৪ ছাত্রলীগ নেতা‌কে আটক করেছে পুলিশ।
বুধবার দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদ‌কে আটক করে বন্দর থানা পু‌লিশ। বাকি আসামীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হামলার শিকার ব‌্যক্তি‌দের পক্ষ থে‌কে কো‌নো মামলার আ‌বেদন জানা‌নো হয়‌নি এখ‌নও।
তিনি আরও জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।
২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের উপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়।
তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী। আর হামলাকারী হি‌সে‌বে যাদের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তারাও বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র ও ছাত্রলী‌গের সংগঠক। হামলার শিকার ও হামলায় অ‌ভিযুক্ত সক‌লেই ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী।
বিষয়:ছাত্রলীগ ববি বরিশাল বিশ্ববিদ্যালয় হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…