চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয় হার সিলেটের, বরিশালের তৃতীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মিরপুরে হার দিয়ে আসর শুরু হয় সিলেট স্ট্রাইকার্সের। ঘরের মাঠে ফিরে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েও জিততে পারেনি রংপুর রাইডার্সের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং স্কোরও দাঁড় করাতে পারেনি স্বাগতিক দলটি। টানা তৃতীয় হার দেখেছে সিলেট। ৭ উইকেটে তাদের হারিয়ে আসরে চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে স্বাগতিক দল। ১৮.২ ওভার ব্যাট করে ১২৫ রানে থামে সিলেটের ইনিংস। জবাবে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

আগে ব্যাটে নামা সিলেটের ব্যাটাররা আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আরিফুল হক। ১৩ বলে ২৮ রান করেন জর্জ মুনসে, ২৬ বলে ২৫ রান করেন জাকির হাসান। রাকিম কর্নওয়েল ১২ বলে ১৮ রান করেন। বাকিদের কেউই দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বরিশালে হয়ে রিশাদ ও জাহানদাদ খান তিনটি করে উইকেট নেন। ফাহিম আশরাফ নেন দুই উইকেট।

জবাবে বরিশালের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলে অধিনায়ক তামিম ফিরে যান শূন্য হাঁকিয়ে। ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বরিশাল। শান্তু ফিরে যান ৪ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান তোলেন কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়। ২৭ বলে ৪৮ রান করে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে। জাহানদাদ খানকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন মেয়ার্স। ৩১ বলে ৫৯ রান করেন তিনি।

সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব দুটি উইকেট নেন। রাকিম কর্নওয়েল নেন এক উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT