চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের হ্যাটট্রিক, বার্সাকে উড়িয়ে বছরের প্রথম শিরোপা রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বছরের প্রথম ‘ক্ল্যাসিকো’তে রিয়াল মাদ্রিদের দাপট দেখল বার্সা। ভিনিসিয়াস জুনিয়রের অতিমানবীয় নৈপুণ্যে বিধ্বস্ত জাভির দল। প্রথমার্ধে করা ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে কাতালান দলটি।

সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে জাভি হার্নান্দেজের দলের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

স্প্যানিশ সুপার কাপের গত মৌসুমে সৌদি আরবের রিয়াদেই রিয়ালকে ৩-১তে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল মাদ্রিদের দলটি। সঙ্গে কমিয়েছে শিরোপা ব্যবধান। প্রতিযোগিতায় নিজেদের ১৩তম শিরোপা ঘরে তুলল রিয়াল, বার্সার আছে ১৪টি শিরোপা।

ম্যাচের পুরো সময়ে ৪২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৮টি শট নেয় জয়ী লস ব্লাঙ্কোস দল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বার্সেলোনার ১২ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।

শুরুর সাত মিনিটে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহামের থেকে বল পেয়ে জালে জড়ান ভিনিসিয়াস। মিনিট তিনেক পরে আবারও জাদু দেখান ২৩ বর্ষী ব্রাজিলিয়ান। ব্যবধান বাড়িয়ে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউউ’ উদযাপন সেরে নেন ভিনি।

ম্যাচের ১০ মিনিটে ২-০তে পিছিয়ে পড়ে বার্সা রীতিমতো দিশেহারা। আগ্রাসী হয়ে পরপর কয়েকটি আক্রমণে যায় তারা। যদিও কোনটিই গোল এনে দিতে পারেনি। ৩৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান রবার্ট লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করে বার্সাকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন পোলিশ স্ট্রাইকার।

Reneta

বার্সাকে হতাশ করে ৩৯ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস। নিজের নেয়া শটে নিখুঁতভাবেই বল জালে জড়ান ব্রাজিলীয়। তাতে প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় বেশকিছু পরিবর্তন আনেন বার্সা কোচ জাভি। শেষপর্যন্ত তা আর কাজে লাগেনি। উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল হজম করেন। আরেক ব্রাজিলীয় রদ্রিগোর গোলে ৪-১এ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএল ক্ল্যাসিকোকিং সাউদ ইউনিভার্সিটিজাভিবার্সেলোনাভিনিসিয়াসলিড স্পোর্টসলেভান্ডোভস্কিস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT