চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় জাভির চেয়ারে বসার ‘ভুয়া’ খবরে বিরক্ত আর্তেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের ছবি, তিনি মনোযোগী ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে বার্সেলোনায় যেতে পারেন- এমন জল্পনাকে ‘সম্পূর্ণ ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন মিকেল আর্তেতা। জানালেন, এমন খবরে ‘বিচলিত’ ছিলেন গানারদের কোচ।

স্প্যানিশ গণমাধ্যমে গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ৪১ বর্ষী কোচ ন্যু ক্যাম্পে জাভির উত্তরসূরি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেখানে তিনি কিশোর বয়সে ক্লাবের লা মাসিয়া যুব একাডেমির মাধ্যমে উঠে এসেছিলেন।

আর্তেতার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আর্সেনালের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসাও করেন।

‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। গতকাল যা পড়েছেন তা, জানি না এ খবর কোথা থেকে আসছে এবং এটা সম্পূর্ণ অসত্য। আমি বিষয়টি নিয়ে সত্যিই বিরক্ত।’

‘খবরটা শোনার পর কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। জানি না কোথা থেকে এমন খবর আসছে। এসবের কোনো উৎস নেই, অস্তিত্বই নেই। মনে করি যখন ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখন আমাদের খুব সতর্ক থাকতে হবে।’

উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে আর্তেতার ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে। চুক্তি শেষের একবছর আগে দল ছাড়তে চাইলে শান্তিপূর্ণভাবে তা নিষ্পত্তির জন্য গানারদের সঙ্গে আলোচনায় বসতে হবে তাকে। আর্তেতার কথায় অবশ্য স্পষ্ট, এমনকিছু ভাবছেন না।

Reneta

‘ঠিক জায়গায় আছি। সঠিক মানুষদের সাথে আছি। এসব নিয়ে সত্যিই ভালো অনুভব করছি। যেমন অনেকবার বলেছি, এই ফুটবল ক্লাব-খেলোয়াড়-কর্মীদের ও নিকটজনদের সঙ্গে একটি সুন্দর যাত্রায় এগিয়ে চলেছি। এখনও এখানে অনেককিছু করার বাকি আছে।’

‘সত্যিই সতর্ক থাকি, যখন আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলি। যখন অন্যকেউ একটা বিবৃতি দেয় যে এমন বলেছি বা করেছি, এটা বিরক্তিকর।’

‘কেউ এধরনের খবর শোনার যোগ্য, তা মনে করি না। সবসময় সত্য সরল এবং সবসময় এসব খবরের সম্পূর্ণ বিপরীত বলেছি। আমি কতটা খুশি, কতটা কৃতজ্ঞ এবং এখন যেখানে আছি কতটা উপভোগ করছি এসব বলেছি। তাই এসব খবর শুনে আমি বিরক্ত।’

আর্তেতা ২০১৯ সালে আর্সেনালে যোগ দেন। এরআগে তিন বছর পেপ গার্দিওলার অধীনে কাজ করেছিলেন। ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষের পর তা নবায়ন নিয়ে সরাসরি কিছু বলেননি সাবেক মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালজাভিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT