আর্থিক মূল্যে বিশ্বের তৃতীয় দামি ক্লাবের তকমা পেয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। ব্র্যান্ড ভ্যালুয়েশন ও স্ট্র্যাটেজি কনসালটেন্সি তাদের বার্ষিক এ তালিকা প্রকাশ করেছে। সারা বিশ্বের ৫০টি ক্লাবের মধ্যে এ র্যাঙ্কিং দাড়ায় কাতালুনিয়ার ক্লাবটি।
২০২২ সাল থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ক্লাবটি। ক্লাবটির বর্তমান মূল্য চমক দেয়ার মত, মোট ১.৫৪২ বিলিয়ন ইউরো যা গত বছরে ছিল ১.৩৭৪ বিলিয়ন। ক্লাবটি গত নয় বছর ধরে ক্রমাগত সেরা তিনের মধ্যে থাকছে।
২০১০ সাল থেকে এমন মূল্যায়ন শুরু করা ক্লাবটি প্রায়ই র্যাঙ্কিংয়ে উঠানামা করে। ২০১৫ সালে ক্লাবটির সবচেয়ে বেশি অবনম হয়, তাদের অবস্থান ছিল সে সময়ে ছয়ে। অবশ্য ২০২০-২০২১ সালে তাদের উন্নতি হয়, তখন ক্লাবটির অবস্থান ছিল দুইয়ে।
এ র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের আর্থিক মূল্য বর্তমানে ১.৬৮৫ বিলিয়ন যা গত বছরের তুলনায় ২৭৭ মিলিয়ন ইউরো বেশি। তালিকার দুইয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, তাদের মূল্যমান ১.৬১১ বিলিয়ন।







