অন্যান্য খেলা

ইসরায়েলি ক্লাবকে নিজেদের মাঠে অনুশীলন করতে দিলো না বার্সা

বার্সেলোনা বাস্কেটবল ম্যাচের জন্য দর্শকদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার বাস্কেটবল গ্রাউন্ড

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাস্কেটবল ইউরোকাপে স্পেনের ক্লাব বাক্সি মানরেসার বিপক্ষে বুধবার মাঠে নামবে ইসরায়েলি ক্লাব হাপোয়েল জেরুজালেম। ম্যাচের আগে বার্সেলোনা বাস্কেটবল দলের গ্রাউন্ডে প্রস্তুতি সারার জন্য আবেদন করেছিল ক্লাবটি। যা প্রত্যাখ্যান করেছে বার্সা কর্তৃপক্ষ।

বুধবার কাতালুনিয়ানরা জানায় যে, বার্সেলোনা আগামী সপ্তাহে নিজেদের প্রশিক্ষণের সুবিধার্থে ইসরায়েলি বাস্কেটবল দলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। লজিস্টিক এবং জনশৃঙ্খলার কারণে তারা ১৫ অক্টোবর ইউরোকাপ প্রতিযোগিতায় বাক্সি মানরেসার বিরুদ্ধে ম্যাচের আগে হাপোয়েল জেরুজালেমকে পালাউ ব্লগানা কোর্টে প্রশিক্ষণের অনুমতি দেবে না।

বিশ্বজুড়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ বৃদ্ধির পর বার্সা ব্যাখ্যা করেছে, ‘আমরা কোন সমস্যায় পড়তে চাই না।’

স্পেন সরকার ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে এবং সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক খেলাধুলা থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয়:ইসরায়েল বার্সেলোনা বাস্কেটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…