চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলিংহামের আচরণকে ‘অসম্মানজনক’ বলছেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ওসাসুনার মাঠে রিয়াল মাদ্রিদের ড্রয়ের ম্যাচে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার যদিও দাবি করেন, রেফারিকে উদ্দেশ্য করে অপমানজনক কিছু বলেননি। বরং নিজের প্রতি হতাশা থেকে ওরকম করেছিলেন। তবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক মনে করেন, বেলিংহামের এমন আচরণ অসম্মানজনক।

খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়েছেন সেখানে লেখা হয়েছে, বেলিংহাম রেফারিকে ‘ফাক ইউ’ বলেছেন। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ম্যাচের পর বেলিংহাম বলেন, ‘‘আমি নিজের প্রতি হতাশা থেকে বলেছিলাম ‘ফাক অফ’। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে।’’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’ জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।

লা লিগায় সোমবার রায়ো ভায়েকানোর বিপক্ষে লড়বে বার্সেলোনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে একদিন আগে রিয়াল মাদ্রিদের ম্যাচ প্রসঙ্গ। ফ্লিকের কাছে প্রশ্ন যায় বেলিংহামের লাল কার্ডের বিষয়টি কীভাবে দেখছেন।

৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘যখন কেউ এসব শব্দ বলে, আমার মতে, তা ভালো কিছু নয়। অসম্মানজনক। তবে এই পরিস্থিতি নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি এবং সবসময় আমার খেলোয়াড়দের এটাই বলি, কেন তোমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে রেফারির সঙ্গে কথা বলে বা আলোচনা করে সময় বা শক্তি নষ্ট করো?’

‘মাঠে আমাদের একজন ব্যক্তি আছে, যার রেফারির সঙ্গে আলোচনা করার অনুমতি আছে, আর সে হল অধিনায়ক। আমাদের এটা মেনে নিতে হবে। এমন আচরণ আমি পছন্দ করি না এবং আজ আমার খেলোয়াড়দের কাছে তা বলেছি, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ এমন কিছু করে এবং লাল কার্ড দেখে, তখন দলের জন্য তা ভালো নয়। এটা একটা দুর্বলতা এবং আমরা পছন্দ করি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লিকবার্সেলোনাবেলিংহামরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT