ফুটবল

‘আমি বার্সেলোনা ছেড়ে যেতে চাইনি’

লিওনেল মেসি সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে স্পন্সর লোগো সহ একটি ব্যাকড্রপ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও লিওনেল মেসির মধ্যে হয়েছিল সমঝোতা। দুপক্ষ চুক্তি স্বাক্ষরেও সম্মত ছিল। শত ইচ্ছা থাকার পরও লা লিগার আর্থিক নিয়ম-কাঠামোর কারণে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় ২০২১ সালে ন্যু ক্যাম্প ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে পা রাখেন মেসি। লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজির সঙ্গে দুবছরের চুক্তি করেছিলেন। যদিও প্যারিসে খুব একটা ভালো ছিলেন না তিনি।

বিশ্বকাপজয়ী মেসি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। ফ্রান্সে যে ভালো সময় পার করেননি, সেটিও জানান। ৩৬ বর্ষী বিশ্বজয়ী বলেছেন, ‘আমার পিএসজিতে যাওয়ার পরিকল্পনা ছিল না, কিংবা ইচ্ছা ছিল না। আমি বার্সেলোনা ছেড়ে যেতে চাইনি।’

মেসির বাবা হোর্হে গতবছর জানিয়েছিলেন, কোনো একদিন বার্সায় ফিরবেন মেসি। চলতি বছর সেই সম্ভাবনা জাগলেও শেষপর্যন্ত ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন এলএম টেন। ফ্লোরিডায় যাওয়ার পর মাঠে পারফরম্যান্সটা হচ্ছে দারুণ। পরিবার নিয়ে বেশ আনন্দে সময়টা পার করছেন। ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কারণও খোলাসা করেছেন এলএম টেন।

‘আমার সিদ্ধান্তটা অনেককিছুর উপর ভিত্তি করে নেয়া ছিল। এ ব্যাপারে অনেক চিন্তা করেছি এবং আমার পরিবারের সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে এসেছি, যাতে ফুটবল উপভোগ করতে পারি। এটাই, আমি আমার সারাজীবন উপভোগ করেছি এবং আমি তা যেকোনো কিছুর চেয়ে বেশি পছন্দ করেছি।’

‘বলা যেতে পারে আমি বেশ সুখী। শুধু মাঠের ফলাফলের কারণে নয়, আমার পরিবারের কারণেও। আমরা দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন করছি। শহরটি উপভোগ করছি এবং সমর্থকদের কাছ থেকে প্রথমদিন যে সম্ভাষণ পেয়েছি, তা অসাধারণ। শুধু মিয়ামিতে নয়, সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অতিথি দল হিসেবে আমাদের ডালাসে যেতে হয়েছিল। আমার প্রতি সবার যে আচরণ, তা দেখার মতো ছিল। এই মুহূর্তগুলো পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

বিষয়:ইন্টার মিয়ামি পিএসজি বার্সেলোনা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…