চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে ব্যালন ডি’অর দিয়ে দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপ জয়ের সঙ্গে পিএসজিতেও ২০২২-২৩ মৌসুমটা দারুণ কাটে লিওনেল মেসির। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতে অষ্টম ব্যালন ডি’অর জিতে নেন বিশ্বজয়ী মহাতারকা। ক্যারিয়ারের শেষবেলায় পাওয়া ব্যক্তিগত অর্জনটি তিনি দিয়েছেন সাবেক ক্লাব বার্সেলোনাকে।

ক্যারিয়ারের লম্বা ও ঘটনাবহুল সময়টা মেসি কাটিয়েছেন লা লিগার দল বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে দীর্ঘ ১৭ বছরে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। সঙ্গে আটটি ব্যালন ডি’অর, দুটি বিশ্বকাপের ফাইনালে খেলে দুটিতেই গোল্ডেন বল জিতেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারের পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুটও জিতেছেন। ব্যালন ডি’অর জেতার সময়কালে অবশ্য পিএসজি ও ইন্টার মিয়ামিতে খেলেছেন মেসি।

মেসির এত অর্জনের বেশিরভাগ স্মারকই রাখা আছে বার্সেলোনার ফুটবল জাদুঘরে। যে কারণে অষ্টম ব্যালন ডি’অর টিও ওই জাদুঘরে রাখার জন্য বার্সাকে দিয়েছেন। তার জেতা আগের সাতটি ব্যালন ডি’অরও কাতালুনিয়ায় বার্সার জাদুঘরে রাখা আছে।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো কিছুটা মজার ছলেই বলছে, মেসির ঘরে আর অ্যাওয়ার্ড রাখার জায়গা নেই। যে কারণে বার্সার জাদুঘরে রাখেন এ মহাতারকা। এ বিষয়ে মেসি আগে বলেছিলেন, ‘আমার যা কিছু আছে সবই বার্সেলোনার জাদুঘরে। ব্যালন ডি’অর, গোল্ডেন বুট, সবকিছু।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT