চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার হয়ে খেলা সহজ বলছেন ফেলিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক বিরতি শেষে প্রথম ম্যাচে নেমে প্রতিপক্ষ জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। রিয়াল বেটিসকে উড়িয়ে ৫-০ গোলের জয় তুলেছে জাভি হার্নান্দেজের দল। জয়ের ম্যাচে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রীষ্মের দলবদলে শেষদিনে যোগ দেয়া জোয়াও ফেলিক্স। বার্সার জার্সিতে নিজের প্রথম গোলের সঙ্গে সামগ্রিক পারফরম্যান্সও ছিল দারুণ।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে রিয়াল বেটিসের সঙ্গে জয়ে আলো ছড়িয়েছেন রবার্ট লেভান্ডোভস্কিও। একটি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। বার্সার হয়ে অন্য গোলগুলো করেছেন ফেররান তরেস, রাফিনহা ও জোয়াও ক্যানসেলো।

গত দলবদলে শেষদিনে নিজেদের শক্তিশালী করতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ফরোয়ার্ড ফেলিক্সকে দলে টানে বার্সেলোনা। বার্সা জার্সিতে খেলতে পেরে দারুণ খুশি পর্তুগিজ তারকা।

ম্যাচ শেষে ২৩ বর্ষী ফেলিক্স বলেছেন, ‘বার্সার হয়ে শুরু করতে পেরে খুব খুশি, অনুভূতিগুলো দারুণ। আসলে তাদের হয়ে খেলাটা অনেক সহজ। একটি দলের যখন ভালো গঠন থাকে, তখন সবকিছুই সহজ মনে হয়। তখন বল নিয়ে দ্রুত আগানো যায় এবং গোলও পাওয়া যায়। এই ম্যাচে আমরা সবাই ভালো খেলেছি।’

‘স্ট্রাইকারদের আত্মবিশ্বাস বাড়াতে নিয়মিত গোল করতে হবে। যতবেশি গোল করা যাবে ততবেশি ভালো। নিজের সেরাটা দিয়ে পারফরম্যান্সের চূড়ায় যেতে চাই। এখানে আমি দুর্দান্ত কিছু সতীর্থ পেয়েছি। তাছাড়া পুরো দলই ভালো খেলে। তাদের সঙ্গে খেলাটা অনেক সহজ। এই পরিবর্তনটি আমার জন্য, পরিবার এবং বন্ধুদের জন্য ভালো হয়েছে। এখানে এসে অবশ্যই আমি অনেকবেশি খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসেলোপর্তুগালফেলিক্সবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT