চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না বার্সেলোনা। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে জয় পেলেও ন্যু ক্যাম্পে ছন্নছাড়া জাভির শিষ্যরা। বেনজেমার হ্যাটট্রিকে কাতালানদের হারিয়ে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার রাতে কোপা ডেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির দল। আগামী ৬ মে ওসাসুনার বিপক্ষে ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ।

কাতালানদের হারানোর রাতে বেনজেমার তিন গোলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের অন্য গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র।

ন্যু ক্যাম্পে শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক দল। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের যোগ করা সময়  আক্রমণে গেলেও জালে বল পৌঁছাতে ব্যর্থ হয় বার্সেলোনা। এরপর রিয়ালের ফিরতি আক্রমণে গোল হজম করতে হয় কাতালানদের। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ৫৮ মিনিটে পেনাল্টি পায় সফরকারী দল। টের স্টেগানকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচে ফেরার চেষ্টা করে কাতালানরা। তবে ব্যবধান কমাতে ব্যর্থ হয় বারবার। ৮০ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে গোল আদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা।

Reneta

এরপর আরও বেশ কয়েকবার আক্রমণে যায় সফরকারী দল। তবে গোল না পাওয়ায় ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেন্যু-ক্যাম্পবার্সেলোনাবেনজেমাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: পিএমও

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT