চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস চলতি গ্রীষ্ম মৌসুমে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বার্সেলোনা ছাড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভেস বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। 

৩৯ বর্ষী আলভেস গত বছরের নভেম্বরে ফ্রি ট্রান্সফারে বার্সায় যোগ দিয়েছিলেন। প্রায় ছয় বছর পর কাতালান ক্লাবে ফিরে এসে লা লিগায় ১৪ ম্যাচ খেলেন। তিনটি অ্যাসিস্টসহ একবার গোলের দেখাও পান।

ইন্সটাগ্রামে লেখা পোস্টে আলভেস লিখেছেন, ‘প্রিয় বার্সা ভক্তরা,বিদায় বলার সময় এসেছে। ৮ বছরেরও বেশি সময় ধরে এই ক্লাবে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। তবে জীবনের সবকিছুর মতো বছরগুলো চলে যায় এবং চলার পথগুলো বদলে যায়। গল্পগুলো কিছু মুহূর্তের জন্য অন্য স্থানে লেখা হয়। এখানেও এমনটাই ঘটেছে।’

‘‘জীবনে ফুটবল নিয়ে অনেক বছর কেটে গেছে। যারা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদের প্রতি সবসময়ই কৃতজ্ঞ, আমাকে এখানে ফিরে আসার আরেকটি সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে আমি বিদায় জানাতে পারি। কিন্তু আমি আপনাদের ধন্যবাদ না বলা পর্যন্ত বিদায় বলছি না।

নেপথ্যে থাকা সকলকে, যারা আমাদেরকে নিখুঁত করতে সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ। বিশ্ব যেন কখনও ভুলে না যায় যে একটা সিংহ ৩৯ বছর বয়সেও পাগলাটে সিংহই থাকে।’’

আলভেস কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পাওয়ার জন্য মরিয়া থাকায় বার্সেলোনায় থেকে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে বার্সেলোনার পক্ষ থেকে তাকে জানিয়ে দেয়া হয়, ক্লাব চুক্তি নবায়ন করবে না। তবে আরও কয়েকটি ইউরোপীয় ক্লাব আলভেসকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে।

Reneta

২০২২-২৩ মৌসুম পর্যন্ত বার্সায় থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভেস। তবে গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বার্সেলোনা তাদের রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য সেসার আজপিলিকুয়েতাকে সই করতে আগ্রহী। সার্জিনো ডেস্টও বিবেচনায় রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেসবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

জুলাই ১১, ২০২৬

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

জুলাই ১১, ২০২৬

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT