বুধবার স্প্যানিশ কোপা ডেল রে’র সেমিফাইনালের ড্র হয়েছে। সেমিতে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ। দুই লেগের সেমির জয়ীরা খেলবে ফাইনালে।
স্প্যানিশ সুপার কাপের পর এ আসরের ফাইনালে আরেকটি এল ক্ল্যাসিকোর তুমুল লড়াই দেখার সম্ভাবনা জেগেছে। সেমিফাইনালে ওঠা বার্সেলোনা এবং রিয়াল দুদলই আছে ফর্মের তুঙ্গে। অবশ্য কম যাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদও।
লা লিগা টেবিলে আপাতত সেরা দল রিয়াল, দুইয়ে আছে অ্যাটলেটিকো এবং তিনে আছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদও কম যাচ্ছে না, দলটির বর্তমান অবস্থান টেবিলের সাতে। তবে ফর্ম বিবেচনায় আপাতত এল ক্ল্যাসিকো ফাইনালের সম্ভাবনা দেখা যেতেই পারে।
২৬ ফেব্রুয়ারি সেমিফাইনালের প্রথম লেগে নামবে চার দল। প্রথম লেগে বার্সা আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং রিয়াল সোসিয়েদাদকে। দ্বিতীয় লেগ ২ এপ্রিল বার্সা খেলবে অ্যাটলেটিকোর মাঠে এবং রিয়াল সোসিয়েদাদের মাঠে।







