বাংলাদেশ

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত, ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ পায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবারও ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ১১ জুন বাংলাদেশ ব্যাংক থেকে এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিজস্ব অর্থায়নে হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশে যাওয়া যাবে বলে জানানো হয়েছে নির্দেশনায়।


ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়:নিষেধাজ্ঞা ব্যাংক ভ্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…