অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি বিষয়ে নেতিবাচক পূর্বাভাস দিল বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের ভবনের গ্লাস ফেসে সূর্যের আলো ও আকাশের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের আধুনিক গ্লাস ভবনের ছবি, সূর্যের আলো ও আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে, বিশ্বব্যাংক। যা আগের অর্থবছরে ছিল ৬ শতাংশ।

আজ (৩ অক্টোবর) মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সন্মেলনে প্রকশিত বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুনে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। তবে এর আগে গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল তারা।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ৪টি চ্যালেঞ্জ হচ্ছে- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, আর্থিক খাতের দুর্বলতা এবং অনিশ্চয়তা।

তবে, মূল্যস্ফীতি হ্রাস ও বাহ্যিক খাত ধীরে ধীরে স্বাভাবিক হলে আগামী অর্থবছরে (২০২৪-২৫) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে উন্নিত হতে পারে বলেও জানিয়েছে তারা।

বিষয়:জিডিপি বিশ্বব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…