চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সীমান্তে বাংলাদেশী যুবক নিহত

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১১:৩০ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
সংগৃহীত

সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত মঞ্জুরুল ইসলাম ওই উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা জেনে আমরা নিহতের পরিবারের কাছে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। কোমর এবং বাহুতে নিহতের শরীরে ৪ টি গুলির চিহ্ন রয়েছে। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া নেয়া হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে নিহত স্থানীয় যুবক মঞ্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে এসেছে।

স্থানীয় ওয়াজেদ মাস্টার জানান, নিহত মঞ্জুরুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবেই তাকে চেনে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাটা বেড়ার কাছে গিয়েছিলেন তা নিয়ে পরিবারসহ কেউ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত না ঘটনাটি ভারতের নবগ্রাম বিএসএফ’র মাধ্যমে ঘটেছে কিনা! বিষয়টি ক্ষতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাদিনাজপুরবিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬

বিশ্বকাপে ব্যতিক্রমী আয়োজনে অভিভূত বিশিষ্টজনেরা

জুন ২৯, ২০২৬

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT