চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জয়জয়কার

মেহরাব হোসেন রবিন মেহরাব হোসেন রবিন
১২:০০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৫
প্রবাস সংবাদ, শিক্ষা
A A
Bangladeshi Students Achieve Sweeping Success at Louisiana Tech University Research Symposium

Bangladeshi Students Achieve Sweeping Success at Louisiana Tech University Research Symposium

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে (এলএটেক) অনুষ্ঠিত বার্ষিক গ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়ামে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স  আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে তারা একাধিক শীর্ষ পুরস্কার জিতে নিজেদের মেধা ও গবেষণার প্রতিভা প্রমাণ করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ভবনে ‘বার্ষিক গ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের গবেষণা কাজ পোস্টার এবং মৌখিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। এবারের সিম্পোজিয়ামে মোট ২১টি পোস্টার এবং ৩৪টি মৌখিক উপস্থাপনা স্থান পায়, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার জিতে নেন।

মৌখিক উপস্থাপনা  বিভাগে বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত ইয়াসমিন এবং মাইক্রো-ম্যানুফ্যাকচারিং বিভাগের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী তুলি চাকমা যৌথভাবে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। ম্যাটেরিয়ালস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের পিএইচডি শিক্ষার্থী মোঃ রিয়াজুল ইসলাম জামিল দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া, মাইক্রো-ম্যানুফ্যাকচারিং বিভাগের চূড়ান্ত বর্ষের পিএইচডি শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী তৃতীয় স্থান লাভ করে সাফল্যের ধারাকে আরও শক্তিশালী করেন।

পোস্টার উপস্থাপনা  বিভাগেও পিছিয়ে ছিলেন না বাংলাদেশী গবেষকরা। মলিকুলার সায়েন্সেস অ্যান্ড ন্যানোটেকনোলজি বিভাগে চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ তারিকুজ্জামান তৃতীয় স্থান অর্জন করে নিজের গবেষণার উৎকর্ষতা প্রমাণ করেন।

লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫০ জনেরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছেন। এদের মধ্যে বেশিরভাগই পিএইচডি গবেষণারত, তবে মাস্টার্স এবং স্নাতক পর্যায়েও বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন।

Reneta

জানা গেছে, এসব শিক্ষার্থীরা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে এখানে এসেছেন। তারা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন।

এই সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থীরা আমেরিকানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছেন, যা তাদের মেধা, কঠোর পরিশ্রম এবং গবেষণার প্রতি একাগ্রতার প্রতিফলন। বিদেশের মাটিতে বাংলাদেশী শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং প্রমাণ করছে যে সুযোগ পেলে বাংলাদেশী শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম। তাদের এই অর্জন লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্যান্য বাংলাদেশী এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চশিক্ষাবাংলাদেশী শিক্ষার্থীমার্কিন যুক্তরাষ্ট্রলুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT