প্রবাস সংবাদ

হার্ট অ্যাটাকের পর প্রাণে বাঁচলেন বাংলাদেশি এক হজযাত্রী

King Abdullah Medical City hospital with fountains and flag. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ কিং আবদুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালের ভবন, ফোয়ারা ও পতাকা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা পালন করার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালের মেডিকেল টিমের তাৎক্ষণিক চিকিৎসায় প্রাণে বেঁচেছেন এক বাংলাদেশি হজযাত্রী।

সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মক্কা হেলথ ক্লাস্টারের তথ্যানুযায়ী, সেই হজযাত্রীর গুরুতর বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিং আবদুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল টিম কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পরিচালনা করে তার প্রাণ বাঁচায়। সেই হজযাত্রীর অবস্থা এখন স্থিতিশীল।

 

বিষয়:প্রাণে বাঁচলেন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…