চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জন্ম নেওয়া শরিফুল এম খান ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে। তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়েছে — যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গৌরবময় অর্জন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত ১৩ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ৭০ জন সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন। এর মধ্যে ৫৫ জন ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং ১৫ জন মেজর জেনারেল পদে মনোনয়ন পান। মনোনীতদের মধ্যে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল এম খান।

বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’-র স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি যুক্তরাষ্ট্রের বহুস্তরবিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা, নীতি প্রণয়ন ও সমন্বয়ের নেতৃত্ব দিচ্ছেন। এর আওতায় রয়েছে জাতীয় গবেষণাগার, শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

Banglabid

শরিফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হন। তার কর্মজীবনে উল্লেখযোগ্য অবদান রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন এবং উৎক্ষেপণব্যবস্থায়। তিনি ২০০১ সালে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’-তে ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে আবারও ওই ঘাঁটিতে দায়িত্বপ্রাপ্ত হন।

এই অর্জন শুধুমাত্র শরিফুল খানের নয়, এটি বাংলাদেশের জন্যও একটি সম্মানজনক মাইলফলক। একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে তিনি প্রমাণ করেছেন যে বিশ্বমঞ্চে দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে যে কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিগেডিয়ার জেনারেলযুক্তরাষ্ট্রশরিফুল এম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT