ধর্ম ও জীবন

মসজিদুল হারামে অজ্ঞান হওয়া বাংলাদেশি এখন সুস্থ

মসজিদুল হারামে অজ্ঞান হয়ে পড়া বাংলাদেশি এখন সুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি এম্বুলেন্সের কর্মীরা মসজিদে অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিকে সহায়তা করছে, পেছনে মসজিদের মিনার ও আধুনিক ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরা পালনে গিয়ে বাংলাদেশি এক নাগরিক অজ্ঞান হয়ে পড়েন। পরে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স’র কাজে নিয়োজিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে সুস্থ করে তুলেছেন।

বৃহস্পতিবার ২১ মার্চ সৌদি গেজেট’র এক প্রতিবেদনে বলা হয়, রোববার অ্যাম্বুলেন্স’র লোকজন তাকে উদ্ধার করে।

প্রতিবেদনে বলা হয়, রোববার ৫০ বছর বয়সী এক বাংলাদেশী ব্যক্তিকে মসজিদুল হারামাইনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে একটি শক ডিভাইস ব্যবহার করে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে তাকে হারামাইনের ৩ নম্বর জরুরি কেন্দ্রে পাঠানো হয়।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং শ্বাসরোধের ক্ষেত্রে কীভাবে মোকাবিলা করতে হয় সেই সম্পর্কে হজ ও ওমরার যাত্রীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছে।

এছাড়াও ৯৯৭ নম্বরে কল করে যেকোন জরুরি সেবা নিতে আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিষয়:গ্র্যান্ড মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…