লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ইউসুফ আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ ভোরে পাটগ্রামের কালীরহাট সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোর রাতে ইউসুফ আলীসহ ৮ থেকে ১০ জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনার জন্য অবৈধ অনুপ্রবেশ করে। এসময় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়।
তবে ইউসুফ আলীর সহযোগীরা পালিয়ে বাংলাদেশ আসতে সক্ষম হয়। মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে রেখেছে।







